Conversation:- 2025 Shankar Dam and I
Conversation:- 2025 Shankar Dam and I
Dt::17/02/2025
দাম বাবুর প্রশ্নের উত্তর দিলাম::
উনি জিজ্ঞাসা করেছেন এবার অর্থাৎ 2025 এতে গিয়েছিমাল কি ত্রিবেণীসঙ্গমে
এলাহাবাদে?
আমি বলল ::---
এবার যায়নি তবে গিয়েছিলাম 2001সালে।
সেদিনের কুম্ভ দর্শনের কথাই আজ লিখছি।
পুরানো ডাইরী থেকে।
দিন ক্ষণ ঘটনা সব লিখে রাখা আছে পুরানো ডাইরীতে।
আর ওই ডাইরী গুলিই আমাদ সম্পদ, আমার ব্যাংক বেলেন্স।
1963 ক্লাস Vl =13 বৎসর থেকে ঘরের বাইরে ।
13 বৎসরে প্রথম বাড়িথেকে পালিয়ে গিয়েছিলাম আসামের কামরূপের কামাখ্যা মন্দিরের লীলাচল পর্বতে। দুই বৎসর ছিলাম সেখানে। তন্ত্র সাধিকা শ্রী শ্রী মা সতী দেবীর তত্ত্বাবধানে।
সেই সময় থেকে ই ডাইরী লেখার অভ্যাস আজ অবধি লিখছি।
সেই সংগ্রহ থেকেই নিয়মিত গোরক্ষপুর গীতা প্রেসে লেখা পাঠাই ( হিন্দিতে)
বর্তমানে কিছু লিখছি বাংলায় ফেসবুক ও হোয়াটস আপে ।
সে লেখা আজ 62 বৎসর ধরে চলছে।
তবে আজ পর্যন্ত লেখার মতন কিছু লিখতে পারলামনা , শুধু শুধু সময়ের অপব্যবহার করে চলেছি।
একান্ত নিজের মনের সন্তুষ্টি ও মনকে লাগাম দিতে।
ভারত বর্ষের নানা স্থান শহর জঙ্গল এবং বিদেশের কিছু জায়গায় ঘুরেছি একলা নিজের মতন করে।
ভবঘুরে মন ঘুরতে ভালো বাসি।
ঘুরে বেড়াবার ইচ্ছা পূরনে অফিসে বসে চাকুরী করিনি।
তাই অনেক বার পদউন্নতির লালসা ত্যাগ করেছি।
ফিল্ডে ফিল্ডে আউট ডোরে কাজ করেছি।
যে পদে বসতে হবে অফিসে
সেই পদ স্বেচ্ছায় নাকোচ করেছি। আর সেই কারণে
বন্ধুরা আমাকে পাগল বলতো।
বলতো ঘোড়ার জিন লাগলো পাগল।
নিজের ভালো বোঝেনা
শুধু ঘুরে ঘুরে বেড়ায়।
আমি আজও আছি তাই,
ঘুরে বেড়াতেই চাই।
নিত্য নুতন প্রকৃতিকে দেখাই জীবন।
তাইতো ঘুরে বেড়াই নিজের মতন।
কি হবে শহরে পরে থেকে
সেই গ্রাম গঞ্জে, অজ পাড়া গাঁয়ে।
কতো আশায় এক মুঠো খাবারের জন্য হা-হা-কার।
রাতের স্বপ্নেও দেখি ওদের মুখ বার বার।
অলক্ষে শুনি ক্রন্দন হা-হা কার।
==============================
26/06/2025
"যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবচেয়ে বেশি সাহসী ও শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী।"
কিন্তু কলি যুগে যে সবার আগে ক্ষমা চায়
সুযোগ সন্ধানী মানুষ তাকে কাপুরুষ ভাবে।
আর যে সবার আগে ভুলে যেতে পারে,
তাকে ভীরু অপদার্থ ভেবে তাচ্ছিল্য করে, পদে পদে অপমানিত করে।
আসলে এভাবে অপমান করে তারা আনন্দ পায়,
নিজের দোষ অপের উপরে চাপিয়ে তারা ভালো মানুষ হয়ে আনন্দে থাকার ভান করে।
আসলে বয়স বাড়ার সাথে এই সকল তথ্য উদ্ঘাটন হয়, বুঝতে পাড়াজায় অনেক অনেক।
বেশিদিন বেঁচে থাকার বা দীর্ঘ জীবনের এটাই কঠিন শাস্তি বুঝি।
মহাভারতে ভীষ্মের ইচ্ছা মৃত্যু ও দীর্ঘ জীবনও যেন এক কঠিন শিক্ষা।
====================================
Comments
Post a Comment